এক লক্ষ কোভ্যাক্সিন ডোজ এল রাজ্যে
দি নিউজ লায়ন ; রাজ্য সরকারের উদ্যোগে এক লক্ষ কোভ্যাক্সিন ডোজ এল রাজ্যে। রাজ্য সরকারের তরফ থেকে এই বরাত দেওয়া হয়েছিল। বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয় ভ্যাকসিন। ইতিমধ্যেই ভ্যাকসিন পৌঁছে গিয়েছে বাগবাজার মেডিকেল স্টোরে। সিরামের কোভিশিল্ডের পাশাপাশি বিকল্প হিসেবে কোভ্যাক্সিন ব্যবস্থা মজুত রাখতে চাইছে রাজ্য সরকার।
এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। চলতি মাসের ৫ তারিখ ৫ লক্ষ ভ্যাকসিনের ডোজ এসেছিল বাংলায়। চলতি মাসের তিনটে খেপে মোট ৮ লক্ষের বেশি ভ্যাকসিন এসেছে বাংলায়। ৪৫ এর কম বয়সীদের ভ্যাকসিনের প্রতিশ্রুতি কেন্দ্র সরকার দিয়ে থাকলেও বাস্তবে তা হচ্ছে না। ফলে কিছু কিছু যায়গায় বিক্ষোভ দেখিয়েছেন ভ্যাকসিন না পাওয়া মানুষগুলি।এই অবস্থায় রাজ্যে ফের ভ্যাকসিন এসে পৌঁছনো স্বস্তির খবর।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে রবিবার যে এক লক্ষ কোভ্যাকসিন এল সেগুলিকে বিভিন্ন জেলায় চাহিদা অনুসারে বন্টন করা হবে আগামী কয়েকদিনের মধ্যেই এই বন্টন প্রক্রিয়া সেরে ফেলা হবে যে সমস্ত জেলাগুলিতে সংক্রমণের হার বেশি সেগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে ভ্যাকসিন বন্টনের ক্ষেত্রে। তবে একই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মনে করছেন যেভাবে ভ্যাকসিন বন্টনের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোনো স্পষ্ট নীতি নিতে পারছে না তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিশেষ করে বাংলার ক্ষেত্রে যত ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে বারবার আবেদন-নিবেদনের পরেও তার সিকিভাগও ভ্যাকসিন পাঠানো হচ্ছে না ফলে সাধারণ মানুষকে ভ্যাকসিন পেতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে।

Post a Comment